শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রোগী নিয়ে সিলেট যাওয়ার পথে এ্যাম্বুলেন্স চালক নিহত

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এ্যাম্বুলেন্স চালক আল আমিন (২৫) রোগী নিয়ে সিলেট ডাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। নিহত আল আমিন বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নোয়াঁগাও গ্রামের আব্দুল হামিদের পুত্র। গতকাল রোববার ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীররাতে এম্বুলেন্স চালক আল আমিন রোগী নিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে আসার পথে উল্লেখিতস্থানে পৌছলে একটি দ্রুতগামী ট্রাক এম্বুলেন্সকে চাপা দেয়। এতে এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত এ্যাম্বুলেন্স চালক আল আমিনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দমকল বাহিনী এ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই ট্রাকসহ চালক পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আল আমিনের লাশ রাত ৮টায় এ রিপোর্ট লেখাকালে ওসমানি হাসপাতালের হিমাগারে ছিল। তার ভাই সৌদি আরব থেকে এলে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com