শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নোয়াপাড়া চা বাগান থেকে দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের লালটিলা থেকে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। তারা হল ওই গ্রামের বরাত ভৌমিকের পুত্র সুকতিক ভৌমিক (২৫) ও তার ছোট ভাই কৃষ্ণ ভৌমিক (২৩)। রবিবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিদর্শক এসআই ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহি ওই বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাতেই তাদেরকে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোখলেছুর রহমানের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত সুকতিক ভৌমিককে ১ বছরের কারাদন্ড ও কৃষ্ণ ভৌমিককে ৫শ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com