শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমপি কেয়া চৌধুরীর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮১২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করে এ কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল রবিবার সকালে এমপি কেয়া চৌধুরী এ কর্মসূচি উদ্বোধন করলে স্বেচ্ছায় আরো ৫৯ জন রক্তদান করেন। বোস্টারস্ সামাজিক সংগঠনের উদ্যোগে এ রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আলিফ সোবহান চৌধুরী কলেজ গভর্নিংবডির সভাপতি এমপি কেয়া চৌধুরী বলেন, স্বেচ্ছায় রক্তদান করা একটি উত্তম কাজ। এই দানে মনে প্রশান্তি আসে। তাই স্বেচ্ছায় নিজের রক্তদান করেছি। আমার আহবানে মানবতার সেবার লক্ষ্যে আপনারা এ রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে রক্তদান করেছেন। তিনি বলেন, আমাদের রক্তদান বিফলে যাবে না। এ রক্ত অসহায় মুমূর্ষ রোগীর কল্যাণে ব্যবহার করা হবে।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বোস্টারস্ সামাজিক সংগঠন ও মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com