বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে চাঁদাবাজি মামলায় ২ সহোদর গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৬৬৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চাঁদাবাজি মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের সফিক উল্লা হত্যা মামলার সাজাপ্রাপ্ত এবং চাদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও প্রতারণা মামলার আসামী লেবু আহমেদ জেবু (৩৫) ও তার ভাই জিতু মিয়া (৩৭)। শুক্রবার দিবাগত গভীর রাতে গুমগুমিয়া গ্রামে অভিযান চালিয়ে নবীগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার সকালে লেবু আহমেদ জেবু ও তার ভাই জিতু মিয়াসহ প্রায় ১৫/২০ জন লোক একই গ্রামের আব্দুল ওয়াহাবের ৬০ শতক জায়গায় রোপন করা ইরিবোরো ধান ক্ষতি করে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। এসময় লেবু আহমেদ জেবু ও তার ভাই আব্দুল ওয়াহাবের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় আব্দুল ওয়াহাব গংরা প্রতিবাদ করলে তাদের মারধর ও  প্রাণে হত্যা করার হুমকি প্রদান করে তারা। এ ঘটনায় আব্দুল ওয়াহাব বাদী হয়ে নবীগঞ্জ থানায় চাঁদাবাজি, ক্ষতি সাধন  ও হত্যার হুমকি অপরাধে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লেবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল শনিবার সকালে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com