বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যুবলীগ নেতার দায়ের করা মামলায় সাংবাদিক রতনের জামিন মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের যুবলীগ নেতার দায়ের করা ৫ কোটি টাকার মানহানি মামলা থেকে জামিন পেয়েছেন বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিচ্ছুজ্জামান চৌধুরী রতন।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিম মিয়ার আদালত থেকে রতন ও অপর সাংবাদিকরা জামিন লাভ করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০ নভেম্বর আনিছুজ্জামান চৌধুরীর সম্পাদনা ও প্রকাশনায় হবিগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক বিজয়ের প্রতিধ্বনি’ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘চুনারুঘাট-মাধবপুর উপজেলা আ’লীগের কার্যকরী কমিটি সভার প্রতিবাদ প্রসঙ্গে’ শিরোনামে একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখিত তথ্যে চুনারুঘাট উপজেলা যুবরীগের সভাপতি লুৎফুর রহমান তালুকদারের পিতা ও তাঁর পরিবারের সম্মান ক্ষুন্ন হয়েছে মর্মে তিনি এ মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে লুৎফুর রহমান বাদি হয়ে আনিচ্ছুজ্জামান রতনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com