শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে চাকুরী জাতীয়করণের দাবিতে ৩য় দিনের মত অবস্থান কর্মসূচি পালন ॥ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৪৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই শ্লোগানের ভিত্তিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকুরী জাতীয়করণের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩য় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছেন। ৩৫টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তারা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। পরে নেতৃবৃন্দ বিকেলে তাদের দাবি বাস্তবায়নের নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এদিকে এ কর্মসূচি পালন করার ফলে সাধারণ জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সারা দেশের ন্যায় তাদের একদফা এক দাবি চাকুরী জাতীয়করণ। দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলায় প্রতি মাসে ৪০ হাজার জনসাধারণ কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com