বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

১৫১ বছর পর এক রাতেই ৩ বার রঙ পাল্টাবে চাঁদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ এক রাতেই এবার আকাশে ৩ রঙের চাঁদ দেখা যাবে। একসাথে দেখা যাবে ব্লুমুন, সুপারমুন এবং ব্লাড মুন। ১৫১ বছর অন্তর ঘটে এমন ঘটনা। আর বিরল ঘটনাটি ঘটবে চলতি বছরের ৩১ জানুয়ারি।
চন্দ্র গ্রহণের দিন এক সরলরেখায় আসে সূর্য, চাঁদ ও পৃথিবী। সূর্য আর চাঁদের মাঝে থাকে পৃথিবী। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় ঢাকা পড়ে যায় গোটা চাঁদ। পৃথিবী থেকে আর দেখা যায় না চাঁদকে। তখনই হয় পূর্ণ চন্দ্র গ্রহণ। ৩১ জানুয়ারিও হবে পূর্ণ চন্দ্র গ্রহণ। নাসা চাঁদের এই দুর্লভ রূপ বদলের নাম দিয়েছে ‘সুপার ব্লুমুন ও ব্লাড মুন’।
পূর্ণিমার চাঁদ যত বড় হয় তার থেকে ৭ শতাংশ বেশি বড় দেখাবে সেদিনের চাঁদকে। অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বলও হবে ওই সুপারমুন। এরপর যেটা লক্ষ্য করা যাবে তা হল, উজ্জ্বল এই সুপারমুনের রং হবে নীল। অর্থাৎ সুপারমুন হবে ব্ল মুন। তারপর দেখা যাবে ব্লাড মুন। পূর্ণ চন্দ্র গ্রহণের সময় পৃথিবী চাঁদের তুলনায় বড় হওয়ায় গোটা চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়। শুধু লাল অংশ চাঁদে গিয়ে পড়ে। তখন চাঁদকে লালচে রঙের দেখতে লাগে। যাকে বলা হয় ব্লাড মুন।
তবে সুপারমুন ও ব্লু মুন প্রায় সব জায়গা থেকে দেখা যাবে। ব্লাড মুন সবথেকে ভালো দেখা যাবে নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়ার কিছু অংশ এবং সেন্ট্রাল ও ইস্টার্ন এশিয়ার দেশগুলোতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com