শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

কুমড়ি দুর্গাপুর বাজারে যুবককে মারধোর করে সর্বস্ব ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুমড়ি দুর্গাপুর বাজারে এশিয়া ব্যাংকের ম্যানেজার শামীম রেজা (৩০) কে মারধোর করে সর্বস্ব লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার ঘুরকা গ্রামের বাসিন্দা মোঃ নুরুল হকের পুত্র। জানা যায়, গতকাল সোমবার সকালে একদল দুর্বৃত্ত এশিয়া ব্যাংক কুমড়ি বাজার শাখায় প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক প্রহার করে এবং তার সাথে থাকা সর্বস্ব লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের আঘাতে তিনি আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিষয়টি পুলিশকে অবহিত না করায় এটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com