বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

উৎসবমূখর পরিবেশে হবিগঞ্জ ফারিয়ার নির্বাচন সম্পন্ন ॥ কাজী রকিব সভাপতি, আবুল হোসেন সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ উৎসবমূখর পরিবেশে হবিগঞ্জ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র নির্বাচন গতকাল শহরের এম সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে আনারস প্রতীকে ২০৫ ভোট পেয়ে কাজী রকিব হোসেন সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ এখলাছুর রহমান চেয়ার প্রতীকে পান ৭৩ ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে ১৬০ ভোট পেয়ে মোঃ আবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জয়নাল আবেদীন (গোলাপফুল) ৭৮, প্রদীপ কুমার দাস (কাপ পিরিচ) ২৩ এবং চম্পক বনিক (টেবিল ফ্যান) ১৮ ভোট পান। ফুটবল প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়ে এফ আই জুনেদ মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হুসেনুজ্জামান জীবন (আম) ৯৪, লিটন মিয়া (বই) ৪২ ও দেবাশীষ তালুকদার (মটর সাইকেল) ৩৮ ভোট পান। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ায় ফারিয়ার সকল ভোটার ও সংশ্লিষ্ট সকল মহলকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com