বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

উমেদনগর মিনারিয়া কুতুবিয়া নিহারিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে হবিগঞ্জ পৌরসভার অনুদান

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরএলাকার নব প্রতিষ্ঠিত মিনারিয়া কুতুবিয়া নিহারিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গত বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরভবনে ওই অনুদানের টাকা হস্তান্তর করেন মেয়র গউছ। হবিগঞ্জ পৌর এলাকার পশ্চিম এলাকার বন্দের হাটিতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মিনারিয়া কুতুবিয়া নিহারিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠত হয়। প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতার আবেদন করলে মেয়র জিকে গউছ হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান বরাদ্দ করেন। উমেদনগরের পশ্চিম এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দের উপস্থিতিতে মেয়র মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে নগদ অনুদানের টাকা তুলে দেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র মিনারিয়া কুতুবিয়া নিহারিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় আদর্শ শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com