শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আতাউর রহমান সেলিমকে মিথ্যা জিডি ও হয়রানীর নিন্দা জানিয়েছেন মেজর (অবঃ) সুরঞ্জন দাশ

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান সেলিমের উপর মিথ্যা জিডি ও হয়রানীর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ। নবীগঞ্জ কৃতি নারায়ন কলেজের প্রতিষ্ঠাতা এবং দৈনিক মাতৃভূমির সাবেক সম্পাদক ও প্রকাশক সুরঞ্জন দাশ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আতাউর রহমান সেলিম আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই। আমি তাকে স্নেহ করি। সে দীর্ঘ ৩০ বছর যাবৎ রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করে আসছে। সে অসম্প্রদায়িক রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি তাকে একজন অসম্প্রদায়িক রাজনীতিবীদ হিসাবেই চিনি। সে সনাতন ধর্মসহ সকল ধর্মের লোকজনের সাথে অত্যন্ত আন্তরিক সম্পর্ক বজায় রেখে রাজনীতি করে আসছে। সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই তার বিরুদ্ধে মিথ্যা জিডি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী হিসাবে আখ্যায়িত করার ষড়যন্ত্র হচ্ছে। আমি এই মিথ্যা জিডি দায়ের ও ষড়যন্ত্রের নিন্দা জানাই। পাশাপাশি প্রত্যাশা করছি রাজপথের লড়াকু এই সৈনিক সকল মিথ্যা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অবশ্যই আপন আলোয় উদ্ভাসিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com