শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শ্রমিক নেতা জহুর উদ্দিনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ইনাতগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জহুর উদ্দিনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে গত বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটি ও হবিগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে পৃথক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ফুলজার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু মিয়ার পরিচালনায় সংগঠনের ইনাতগঞ্জস্থ কার্যালয়ে বিকেল ৪ টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ মোহিত খান, রফিকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক সফিকুনুর প্রমূখ।
একই দিন বিকেল ৫ টায় হবিগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে অপর এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি একমল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সস্পাদক জুয়েল মিয়া প্রমূখ। সভায় বক্তারা ট্রাক ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জহুর উদ্দিনকে মিথ্যা মামলার জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি না দিলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে হুশিয়ারী প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com