বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে জাকজমক পরিবেশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অত্যান্ত জাকজমক ও আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা শুরু হয়। পরে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। মেলায় শত শত জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। মেলায় মোট সকল দপ্তরের ৪২ টি স্টলে সেবা প্রদান করেন সংশ্লিষ্টরা।
সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এছাড়াও অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আশিক মিয়া, আবু সাঈদ এওলা, আবু সিদ্দিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খাঁন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে সারাদেশের ন্যায় একযোগে নবীগঞ্জেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলায় উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগ, দপ্তর/সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক স্টল বসিয়ে বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়। এছাড়া ১৩টি ইউনিয়নের এবং পৌরসভার আদালা স্টল রয়েছে। আরো বিভিন্ন সেবা প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com