রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আউশপাড়া গ্রামে জমির দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ৮০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে জমির দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল মতলিবের সাথে ফরিদ মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত অবস্থায় সফিনা বেগম (৫০), আলফু মিয়া (৪৫), রুহেনা খাতুন (৩৮), জয়নব বেগম (৫০), লুৎফুর নেসা (৬০), মুন্সি মিয়া (৬০), সুরুজ আলী (৬৫), সাজিদা বেগম (৩৬), কাঞ্চন বালা (৩২), রুশেনা বেগম (৩০), পতেঙ্গা বিবি (৪০) ও শাহিন মিয়া (১৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com