বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষকের নাম আমির মিয়া (৪০)। তিনি এনায়েতপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করার পর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আমির মিয়ার জমিজমা নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আমির মিয়াকে রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমির মিয়া মারা যায়। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় মাধবপুর থানার এসআই আবুল কাশেম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গতকাল রবিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। এসআই কাশেম জানান, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আসামী ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com