মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ৮দিন ধরে যুবক নিখোঁজ সন্ধান না পেয়ে পরিবারে উৎকণ্ঠা

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৮দিন ধরে নিখোঁজ মাঈন উদ্দিনের (১৮) সন্ধান মিলেনি। তার ভাগ্যে কি ঘটেছে এ নিয়ে তার পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ভুট্টো মিয়ার ছেলে মাঈন উদ্দিন গত ৩০ ডিসেম্বর নিখেঁাঁজ হন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে মাঈন উদ্দিন তার কর্মস্থল জগদীশ তেমুনিয়া হোটেলে যাবার কথা বলে বাড়ী থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি ওইদিন কর্মস্থলেও যাননি বলে তার পরিবার খোঁজ নিয়ে জানতে পারে। পরে সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ৩১ ডিসেম্বর মাঈন উদ্দিনের পিতা মাধবপুর থানায় জিডি করেছেন।
এ ব্যাপারে মাধবপুর থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, আমরা একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com