বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আওয়ামীলীগ সরকার পরির্বতনের রাজনীতি করে-প্যানেল মেয়র সালাম

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও খেলাধুলাসহ সর্বক্ষেত্রে পরিবর্তন এসেছে। আওয়ামীলীগ সরকার পরির্বতনের রাজনীতি করে। তাই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে প্রিমিয়াম ক্রিকেট টুর্নামেন্টে (এনপিএল)-২০১৮ ইং শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেছেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়নে সরকার দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিমার্ণের ঘোষণা দিয়েছেন। যা বাস্তবায়ন হলে খেলাধুলার মানউন্নয়নে সহায়তা হবে। টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক তুহেল আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, করগাওঁ ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, কাউন্সিলর আব্দুস ছালাম, সুন্দর আলী, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি রফিক মিয়া মেম্বার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, মিনিবাস মালিক সমিতির সভাপতি হাফেজ নিয়ামুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেটার নুরুল হক, আমজদ আলী, আবুল কালাম আজাদ, শয়ন আহমদ, শিপন মিয়া প্রমুখ। উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে করগাওঁ ক্রিকেট ক্লাব এবং নবীগঞ্জ ন্যাশনাল ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে।
টসে জিতে করগাঁও ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ১২০ রানে অলআউট হয়। জবাবে ন্যাশনাল ক্লাব ৭ উইকেটে করগাঁও ক্লাবকে হারিয়ে জয়ী হয়। টুর্নামেন্টের প্রথম পুরস্কার ১টি মটর সাইকেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com