বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জয়তুন মিয়াকে সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ৭৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার বিশিষ্ট সমাজসেবক মোঃ জয়তুন মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত সমাজসেবক মোঃ জয়তুন মিয়া। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আকবর আলী, গীতা পাঠ করেন ডাঃ হরিপদ দাশ। সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মজিত, কার্যনির্বাহি সদস্য মোঃ ছোহেল আহমদ, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাহান, সহকারী শিক্ষক (অব:) মোঃ আব্দুল মালিক চৌধুরী, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক উজ্জল আলী সরদার, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, গোলাম হোসেন চৌধুরী রাজু, শ্রীবাস পাল, মোঃ আকাব মিয়া, আল-আমিন খাঁন, রাজিয়া বেগম, শাহ সুরাইয়া বক্স, নিলীমা বেগম, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশর মিয়া তালুকদার, আব্দুল হামিদ সিদ্দিকী, শ্রমিকলীগ নেতা মোঃ সেলিম মিয়া, কৃষকলীগের মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনার অনুষ্ঠানে সংবর্ধিত সমাজসেবক মোঃ জয়তুন মিয়াকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ছাড়াও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com