বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। কারন বিএনপি এই দেশের বৃহৎ রাজনৈতিক দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে এই মহলটি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মেতেছে। বিএনপি কোন চাঁদাবাজি দখলদারিত্বকে প্রশ্রয় দেয়না। যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করবে বিএনপিতে তাদের ঠাই নেই।
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মাধবপুরে হবিগঞ্জ জেলা অটোরিকশা বেবি, টেক্সি শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী সঞ্চালনায় ও মাধবপুর উপজেলা অটোরিকশা সমিতির সভাপতি মোঃ জসিম মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ওলি উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা হাজী ফিরুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, শ্রমিক নেতা খালেক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com