মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের এসএসসি পরীক্ষার্থী জনি হত্যা মামলার আসামি সাজু মিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে সদর থানার পুলিশ সাজুকে কারাগার থেকে থানায় নিয়ে আসে। এদিকে রিমান্ডের দিন সাজুকে আদালত থেকে ছিনিয়ে নিতে কতিপয় লোক হামলা করে। এ সময় বিচার কার্য সাময়িক সময় বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেছে। প্রসঙ্গত শহরে ডাকঘর এলাকার নর্ধন দাসের পুত্র জনি দাস চোরের ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় রহস্য উদঘাটন ও হামলাকারীকে গ্রেফতারের জন্য শহর উত্তাল হয়। পরে পুলিশ নাতিরাবাদ এলাকা থেকে সাজুকে গ্রেফতার করে। সে পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করলেও আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করেনি। এ কারণে পুলিশ তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, সে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে। তবে রিমান্ডের পর সে আদালতে স্বীকার করবে বলে আশা করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com