শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ॥ স্থবির হয়ে পড়েছে শিল্পাঞ্চল ॥ ছাঁটাই আতঙ্কে ১ লাখ ৫০ হাজার শ্রমিক চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশের মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে মহড়া শহরের ব্যাক রোডে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ শুরু শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতা মানিক গ্রেফতার আনোয়ারপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিগন্যাল অমান্য করে একটি ডাম্পার ট্রাক নিয়ে ছুটছিলো তারা। কিন্তু পথে একটি হায়েস গাড়িকে ধাক্কা দিয়ে সরু রাস্তা ধরলে এক সময় কাত হয়ে থেমে যায় সেটি। ডাম্পার ট্রাক ছেড়ে দ্রুত পালাতে চেয়েছিলেন জীবন ও আরিফ। তবে শেষ রক্ষা হয়নি। বিশাল মদের চালানসহ তারা ধরা পড়লেন র‌্যাবের হাতে। ঘটনা শুক্রবার (১১ জুলাই) ভোরের দিকের। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানী, ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, ভোর ৪টার দিকে সিলেটের শালুটিকর ব্রিজের পাশে চেকপোষ্ট করছিল। তখন একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দিলে তা অমান্য করে ট্রাকটি দ্রুত গতিতে সিলেট সদরের দিকে রওনা করে। তখন সরকারি একটি হায়েস গাড়িতে করে র‌্যাব সদস্যরা ডাম্পার ট্রাকটিকে অনুসরণ করেন। ট্রাকটি সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে ঢাকার দিকে রওনা করে। পরে হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিংয়ের সিগনাল পড়ায় ডাম্পার ট্রাকটি হায়েস গাড়িকে ধাক্কা দিয়ে লস্করপুরের সরু রাস্তায় প্রবেশ করে। র‌্যাব সদস্যরা ডাম্পার ট্রাকের পিছু নেন এবং হবিগঞ্জ সদরের লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকার পাকা রাস্তার পাশে ট্রাকটি পড়ে থেমে যায়। এ সময় ট্রাকটির বামদিকের দরজা খোলে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদী গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. জীবন মিয়া (২৭) ও কুমিল্লার দাউদকান্দি থানার সুফিরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ভুঁইয়া (৩০)। এ সময় বালু ভর্তি ডাম্পার ট্রাকটি তল্লাশি করে ১৮৮০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এদিকে র‌্যাবের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আটক দুইজন আহত হলে পুলিশ হেফাজতে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং জব্দকৃত আলামত ও ট্রাক সদর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, আটক সদর থানার পুলিশ হেফাজতে রয়েছে। জব্দকৃত মালামাল তাদের জিম্মায় রয়েছে। আটকদের নিকট থেকে আরও তথ্য উদঘাটনের জন্য রিমান্ড আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com