বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

আস্সালামু আলাইকুম।
প্রিয় নবীগঞ্জবাসী। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দু’চারটি কথা বলার চেষ্টা করছি মাত্র। ঐহিত্যবাহী নবীগঞ্জ উপজেলা গৌরবে-সৌরভে, সাহিত্য, সাংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সম্প্রীতির শহর হিসাবে খ্যাতি রয়েছে যার। হিন্দু, মুসলিম, জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রয়েছে দীর্ঘ বছরের ইতিহাস, যা অমলিন ছিল যুগযুগ। কিন্তু গত কয়েক দিন পূর্বের ঘটনায় আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে করেছে ছিন্নবিছিন্ন। যা নবীগঞ্জের সচেতন নাগরিক হিসাবে আমাদের করেছে অত্যন্ত ব্যথিত। দুই ব্যক্তির ব্যক্তিগত সংঘাত দু’তিনটি গ্রামে ছড়িয়ে পরে টানা ৩/৪ দিনের সংঘর্ষের ধ্বংসলীলা দেশ তথা বর্হিবিশ্বে আমাদের করেছে কলংখিত, যা সহজে মুছে যাওয়ার নয়। অভিভাবক শুন্য অবস্থায় পরিস্থিতি যখন প্রশাসন সহ সবার নাগালের বাহিরে তখনই নাগরিক দায়িত্ববোধ ও বিবেকের দংশনে দু’টি পক্ষের মধ্যকার ঘটনা মীমাংসার অভিপ্রায়ে এগিয়ে আসে সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতি। সংঘাতময় পরিস্হিতিতে তাদের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আশার আলো প্রজ্বলিত করে। শালিসকারী না হওয়ায় এবং এলাকার বিচার ব্যবস্থায় সংশ্লিষ্টতা না থাকায় সবার সাথে যোগাযোগ স্থাপন হয়তো সম্ভব হয়নি। তবুও কঠিন মুহুর্তে সাহসিকতার সহিত এগিয়ে আসায় নবীগঞ্জ কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।
প্রত্যাশা করছি দলমত, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে স্থিতিশীল নবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মানুষের ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবন যাত্রা সচল করার দৃঢ় সংকল্পে নবীগঞ্জের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির নবীগঞ্জে ফিরিয়ে আনবেন পূর্বের ভালবাসার সেতুবন্ধন। পাশাপাশি ভবিষ্যত শান্ত, সুন্দর বাসযোগ্য শহর বিণির্মানে গ্রহন করবেন বাস্তবিক পদক্ষেপ যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে। সর্বেশষ অনুরোধ রইল নবীগঞ্জ কল্যাণ সমিতির শালিসী প্রক্রিয়া জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম হিসাবে কাজ করে সংঘাতে জড়ানো উভয় পক্ষের বিষয়টি মীমাংসা করে নবীগঞ্জ উপজেলার হৃত গৌরব ফিরিয়ে আনবেন যা দৃষ্টান্ত হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর।
স্বত্বাধিকারী-তাহসিন প্লাজা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com