মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডাঃ জীবনের বিরুদ্ধে পুলিশের মামলা

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকার বকশী বাজার আলিয়া মাদ্রাসার বিশেষ আদালতে হাজিরা দেয়ার সময় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ এসল্ট ও গাড়ি ভাংচুরের অভিযোগ এনে শুক্রবার এ মামলা দায়ের করা হয়। রমনা থানার মামলা নং ৩৯ (১২) ১৭।
ওই মামলায় ডা. জীবনের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ফজলুল হক মিলন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামালসহ শতাধিক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. জীবন জানান, আমি ঢাকায় অবস্থান করলেও ঘটনাস্থলে ছিলামনা। আর যে ঘটনায় মামলা হয়েছে এগুলো সম্পুর্ন সাজানো। মামলা করা হয়েছে বিএনপি নেতা-কর্মীদের দমন পীড়ন করার জন্য। তিনি বলেন, মামলা হামলা দিয়ে মানুষের হৃদয় থেকে বিএনপি নেতাদের মুছে ফেলার ষড়যন্ত্র সফল হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com