বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইকরাম ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণকালে বক্তারা ॥ খেলাধূলা যুব সমাজকে অপরাধ থেকে দুরে রাখে

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৯২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খেলাধূলা যুব সমাজকে অপরাধ থেকে দুরে রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে খেলাধূলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল বিকেলে বানিয়াচং উপজেলার ইকরাম প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে এ সব কথা বলেন বক্তরা। ইকরাম ক্রিকেট ক্লাব আয়োজিত টি-১২ ক্রিকেট টুর্ণান্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব মানিকের সভাপতিত্বে ও বিমল দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।
আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উবায়েদুল হক মাস্টার, সুজাতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোবাস্সির আহমেদ বাছির, মোস্তফা কামাল এফিয়ান ও নুরে আলম মিয়া প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী মিজানুর রহমান, সাবেক মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক, আমরুল চৌধুরী, আলমগীর হোসেন, তানভীর আহমেদ নুরুদ্দিন, শাহিন মিয়া, এয়াকুব হোসেন, জাহাঙ্গীর চৌধুরী, ডাঃ সাজিদুর রহমান ও কাসেম মিয়া প্রমূখ। টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহণ করে। গতকাল ইকরাম বাজার সান ফ্লাওয়ার একাদশ ও ইকরাম বাসস্ট্যান্ড ফুটন্ত গোলাপ একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়। খেলার প্রথমার্ধ্যে ইকরাম বাজার সান ফ্লাওয়ার একাদশ সবকটি উইকেট হারিয়ে ১২ ওভারে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে ইকরাম বাসস্ট্যান্ড ফুটন্ত গোলাপ একাদশ ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয়। খেলায় ইকরাম বাসস্ট্যান্ড ফুটন্ত গোলাপ একাদশ চ্যাম্পিয়ান হয়। পরে রানার আপ ও চ্যাম্পিয়ান দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি মোস্তফা কামাল আজাদ রাসেল ভবিষ্যতে এ ধরনের টুর্ণামেন্টের আয়োজন করা হলে পৃষ্টপোষকতা করার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com