মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের গ্রাহকের মরনত্তোর ১ লাখ টাকার চেক হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শায়েস্তানগরে বীমা অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হোমল্যান্ড লাইফের ব্যবস্থাপক ও জেলা ইনচার্জ শেখ আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য, জেলা তাঁতীলীগের আহ্বায়ক ও পুটিজুরি ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী।
হোমল্যান্ড লাইফের জেলা ডেপুটি ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইদু মিয়া, বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোমল্যান্ড লাইফের নবীগঞ্জ ইনচার্জ কামাল হোসেন সিমন, শায়েস্তাগঞ্জ উপজেলা ইনচার্জ ইকবাল হোসেন, আলী মোঃ সাওয়ার মান্না, মনিরুজ্জামান প্রমুখ। পরে বীমা গ্রহনকারী রাহেলা খাতুনের স্বামীর নিকট বীমার ১ লাখ টাকার মরনোত্তর চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com