বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পাঠকরাই হচ্ছেন সময় পত্রিকার প্রাণ-এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, হবিগঞ্জসহ নবীগঞ্জ ও বাহুবল উপজেলার অগনিত পাঠকরাই হচ্ছেন দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার প্রাণ। তিনি গত সোমবার বেলা ১২টায় নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার উপদেষ্টা সদস্য মুহিবুর রহমান হারুন, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, এডঃ মাসুম আহমেদ জাবেদ, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের হেলাল।
দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন। গীতা পাঠ করেন ইউপি সদস্যা শিবু রাণী দেব। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
বক্তব্য রাখেন, মোঃ ইলিয়াছ মিয়া, এমরান মিয়া, নাসির আহমদ চৌধুরী, যুবারজ গোপ, মোঃ রুবেল মিয়া, ফরিদ আহমদ শিকদার,  বদরুজ্জামান ছানু, আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ।
উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ধনেশ্বর বিশ্বাস, সাংবাদিক তোফাজ্জল হোসেন, জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূর উদ্দিন, সৈয়দ এন আলী এহিয়া, মাওঃ ইদ্রিস আলী, কাজী হাসান আলী, আবুল কালাম মিঠু, মোঃ আবু তালেব, শাহ মিজানুর রহমান, আলী হাছান লিটন, বুলবুল আহমদ, তছনু চৌধুরী,  ছনি চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার, তৌহিদ চৌধুরী, এস.এম কামরুল, আনোয়ার হোসেন, নবীগঞ্জের একমাত্র এজেন্ট বিশ্ব সংবাদ বিতানের মোঃ মোশাহিদ আলী, মাওঃ জুবায়ের আহমদ লায়েক, আব্দুল মোহিত রাসেল, মোঃ জুয়েল মিয়া, জমসের আহমদ, রেজাউল করিম, মোঃ গুলজার মিয়া, জামাল তালুকদার প্রমূখ। সভায় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com