রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

স্বাধীনতার পূর্বাপর ছাত্র ইউনিয়নের প্রয়াত সাথীদের স্মরণে সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ স্বাধীনতার পূর্বাপর প্রয়াত সহকর্মীদের স্মরণে হবিগঞ্জের প্রাক্তন ছাত্র ইউনিয়ন কর্মীদের পূনর্মিলনী সভা আগামী ২০ জানুয়ারী হবিগঞ্জ শহরে অনুষ্ঠিত হবে। বিজয় দিবস উপলক্ষ্যে পূর্ব রাতে ফায়ার সার্ভিস রোডস্থ আমেরিকা প্রবাসী প্রাক্তন ছাত্রনেতা মোঃ মখলিছুর রহমান আয়োজিত স্মৃতিচারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের সঞ্চালনায় মুক্তিযুদ্ধ পূর্বাপর স্ব-স্ব ভূমিকা বিষয়ে স্মৃতিচারণ করেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এডঃ আব্দুল মোত্তালিব চৌধুরী, আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল বারী, জসিম উদ্দিন আহমেদ লিলু, চৌধুরী ফজলে নূর ইসমত, মোহাম্মদ মহসীন, সাবেক ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, মোঃ আছান উল্লা, সাবেক কমিশনার হাবিবুর রহমান, প্রীতি কুসুম সিংহ, মোঃ জহুর হোসেন, মোঃ আব্দুর রশীদ, আব্দুল বারী লস্কর, মোঃ সাজিদ আলী তালুকদার, ব্যাংকার মানিক চন্দ্র পোদ্দার, মোঃ আরব আলী, আলাউদ্দিন আহমেদ, আলহাজ্ব আব্দুল আউয়াল চৌধুরী, এডঃ মুরলী ধর দাশ, শ্রীমন্ত রায়, পীযুষ চক্রবর্তী, এডঃ রনধীর দাশ, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com