মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে গত সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার মিলনগঞ্জ বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ কয়েছ মিয়া।
সাংগঠনিক সম্পাদক চরিত্র রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, মইনুল ইসলাম, ডাঃ ফরিদ উদ্দিন, আব্দুল হাই, ময়ণা মিয়া, আব্দুল মতিন, নিরেন্দ্র ধর, টগর, ডাঃ সুশীল রায়, ইউনিয়ন যুবলীগ সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রেশাস মাহমুদ জসিম প্রমূখ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সুফি উদ্দিনকে সভাপতি, তাহির মিয়াকে সাধারণ সম্পাদক, মোফাজ্জল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com