মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ধুলিযাখালে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল এলাকা থেকে খলিল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধুলিয়াখাল গ্রামের আরজু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ধুলিয়াখাল বাইপাস সড়কের পাশে একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় খলিল মিয়ার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিল মাদকাসক্ত ছিল। গতকাল সকালে স্থানীয় লোকজন বাইপাস সড়কের কাছে বাগানে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খলিলের পরিবারকে জানায়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক লাশ উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com