বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের কৃতি-শিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃতি-শিক্ষার্থী ও অভিভাকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার হবিগঞ্জ সুরবিতান মিলনাতয়নে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি অনিল চন্দ্র গোপ। সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ব্যাংকার এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, সোনালী ব্যাংক এর ডিজিএম মোঃ মোছলেহ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি ব্যাংক নাগুড়া শাখার ম্যানেজার আব্দুল ওয়াহিদ ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ম্যানেজার টিএসএন সেলিম সিদ্দিকী।
বক্তব্য রাখেন অভিভাবক কৃষি ব্যাংকের এজিএম সত্য নারায়ণ দাশ, জনতা ব্যাংকের এসপিও মমিনুর রহমান খান, আইএফসি ব্যাংকের ম্যানেজার আব্দুল কাইয়ূম চৌধুরী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল আজিম, প্রাইম ব্যাংকের ম্যানেজার অরুনাংশ কুমার দাশ, কৃষি ব্যাংকের সাবেক এসপিও খয়ের উদ্দিন আহমেদ, নবীন ব্যাংকার শাহ্ জয়নাল আবেদীন রাসেল, প্রণয় পাল প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, প্রাইজবন্ড ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগামী দিনের দেশের কর্ণধার। তাই নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি মানবিক গুনাবলির বিকাশ ঘটাতে হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com