বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে সওজ বিভাগের কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৬০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিকের চাকুরী নিয়মিত করার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে সমাবেশ করেছে শ্রমিকরা।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের সিলেট বিভাগীয় নেতা এজাজ আহমেদ, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক মিন্নত আলী। বক্তারা বলেন-সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিকের চাকুরি নিয়মিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অদ্যাবদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় শ্রমিকদের চাকুরি নিয়মিত করেনি। যতদিন পর্যন্ত আমাদের এ দাবি বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তীতে ২৮ থেকে ৩০ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তৃতাকালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার মোঃ শরীফ উল্লাহ ও জেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট ঠিকাদার আতাউর রহমান সেলিম শ্রমিকদের সাথে ঐক্যমত প্রকাশ করে বলেন-প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করে শ্রমিক চাকুরী নিয়মিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই।
উল্লেখ্য গত ৫ নভেম্বর থেকে কাজ বন্ধ রেখে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদালের লক্ষ্যে কর্মবিরতি, বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে যাচ্ছে। এতে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনের সকল সড়কে মেরামত কাজ বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com