বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাক চাপায় দু’মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে-শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহমেদ এলাকার আব্দুর রহমানের ছেলে জাহির মিয়া (৩৫) ও হবিগঞ্জ পৌরসভার ঘাটিয়া বাজার এলাকার বনমালি রায়ের ছেলে রানু চন্দ্র রায় (২৬)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাহির মিয়া ও রানু চন্দ্র রায় মোটর সাইকেলযোগে বাহুবল থেকে শায়েস্তাগঞ্জের দিকে আসছিল। তারা চাঁরগাও এলাকায় পৌছুলে জাফলংগামী একটি ট্টাক মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জাহির মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী রানু চন্দ্র রায়কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে সিলেট যাওয়ার পথে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং বাহুবল উপজেলার আখঞ্জি ফিলিং স্টেশনের কাছ থেকে ট্টাকটি আটক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com