বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

মহিলা সংস্থার ঋণ বিতরণকালে এমপি আবু জাহির ॥ নারীদের জনশক্তি হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার নারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদেরকে গড়ে তুলছে জনশক্তি হিসাবে। আমরা শহর থেকে শুরু করে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে নানা কর্মসূচি গ্রহণের মাধ্যমে দরিদ্র নারীদের মাঝে সৃষ্টি করছি আত্মকর্মসংস্থান। অতীতে নারীদের উন্নয়নে অন্য কোনো সরকার এভাবে কাজ করেনি।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ জেলা শাখার মাধ্যমে হবিগঞ্জের ৩৫ জন নারীর মাঝে ১৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ২৫ হাজার টাকা ঋণের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নারীর কার্যকর ক্ষমতায়নের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেন। বর্তমান সরকারের আমলে নারী-পুরুষ একযোগে কাজ করে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকারের চলমান প্রচেষ্টায় ভূমিকা রাখছে।
চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জের চেয়ারম্যান মিসেস জমিলা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ জেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন চৌধুরী, সদস্য লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি ও বেগম তাহেরা চৌধুরী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ণ প্রকল্পের প্রশিক্ষণার্থী খাদিজা আক্তার। এছাড়াও প্রকল্পের সকল প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com