বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সদর উপজেলা হবে দেশের প্রথম মডেল উপজেলা-মোতাচ্ছির

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাচিছরুল ইসলাম গতকাল সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান। সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অমল কুমার দাশ পলাশ, মোঃ আব্দুর রউফ, নকিব আহমেদ, এড. টুকন তরফদার প্রমূখ। এসময় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সদর উপজেলাকে ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করব। হবিগঞ্জ সদর উপজেলা হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা।
এদিকে তিনি গতকাল সদর উপজেলার সুখচর, গোপায়া, নোয়াবাদ, হরিপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com