বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এমপি আবু জাহিরকে হবিগঞ্জ পৌর কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় সংসদ সদস্যের বাসভবনে এসে তারা এ শুভেচ্ছা জানান। হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন প্রকল্প বাতিল হওয়ার প্রাক্কালে এমপি আবু জাহিরের একান্ত প্রচেষ্টায় এবং স্বশরীরে রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনে উপস্থিত হয়ে উন্নয়ন প্রকল্প ছাড় করানোর জন্য তারা এ শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বিনিময়কালে কাউন্সিলরবৃন্দ পৌরসভার উন্নয়নমূলক সকল কাজে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ জানালে আবু জাহির এমপি বলেন, পৌর পরিষদকে সরকারি নীতিমালা অনুসরণ করে সকল উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে হবে। এ সময় তিনি পৌরসভার উন্নয়ন কাজকে তরান্বিত করতে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তিনি বলেন, আমি সদর-লাখাই আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আমার সর্বোচ্চ মেধা শ্রম বিনিয়োগ করে হবিগঞ্জের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আগামী দিনেও আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের নিকট দায়বদ্ধতা থেকেই উন্নয়ন কর্মকান্ডে আমার এই আন্তরিক প্রচেষ্টা।
সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্যানেল মেয়র-১ দিলীপ দাস, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর মিয়া, শেখ উম্মেদ আলী শামীম, আব্দুল আউয়াল মজনু ও অর্পণা বালা পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com