বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ-বাহুবল আসনে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে প্রার্থী হওয়ার আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উন্নয়ন সভা ও আলোচনা সভা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী দুলা মিয়ার সভাপতিত্বে ও আবুল হাসান প্রিন্সের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যার আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল আলী সর্দার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আল আমীন খান, বশির আহমেদ চৌধুরী, ইউপি সদস্য জয়নাল আবেদীন, আপ্তাব আলী। নজমুল হোসেন, ফজলু মিয়া, ক্বারী আব্দুস সালাম, আকলুছ মিয়া, আবুল কালাম, তছকির মিয়া,মহিলা সদস্য খালিছা আক্তার হ্যাপি, সামসুন নাহার, রানু বেগম প্রমুখ। সভায় এলাকাবাসী ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি’র বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, গ্রামীণ বাংলার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বদ্ধপরিকর। শেখ হাসিনার নিদের্শে আপনাদের এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com