বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নুরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত ॥ আহত ৬

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৫০১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় খাদিজা খাতুন (৪৫) নামের প্রাণ কোম্পানীর শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৬ জন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, সকালে সিএনজি অটোরিকশায় করে নূরপুর এলাকা অতিক্রম করছিলেন খাদিজা। এ সময় সুতাং বাজার থেকে শায়েস্তাগঞ্জগামী একটি পিকআপ ভ্যান সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আহত হন অটোরিকশায় থাকা আরো ৬ জন। আহতদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com