বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ৪৮৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে পিত্রালয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জয়বাহার (২৫) নামে দুই সন্তানের জননী। আত্মহননকারী জয়বাহার উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ এলাকার শাহেদ মিয়ার স্ত্রী এবং একই গ্রামের মৃত বরকত উল্লার মেয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত কয়েক মাস যাবত মানসিক রোগাগ্রস্ত অবস্থায় জয়বাহার তার পিত্রালয়ে অবস্থান করছিল। গতকাল শনিবার বিকেলে সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় রশি বেধে সে আত্মহত্যা করে। খবর পেয়ে তাৎনিক সংশ্লিষ্ঠ ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপস্থিত হয়ে পুলিশে খবর দেন। ফাঁসির খবরটি এলাকায় চাউর হলে জয়বাহারের লাশ দেখার জন্য শতশত নারী পুরুষ ভীড় করে। বানিয়াচং থানার এস.আই ডি.এম.এ আব্দুল মজিদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আজ রবিবার সকালে জয়বাহারের লাশ ময়না তদন্তের পর দাফন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com