বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে পৗরসভার ৫৬ জন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ১ বছর ধরে বন্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার ৫৬ জন কর্মকর্তা ও কর্মচারীরা ১ বছর ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। গত ৩ মাস ধরে বেতন-ভাতা পুরোপুরি বন্ধ। বেতন বন্ধ হওয়ার কারনে কর্মকর্তা কর্মচার্রীরা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধাদি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে সারা দেশের ন্যায় মাধবপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে এলেও কোন ফল হয়নি।
মঙ্গলবার চাকুরী জাতীয়করণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সারাদিন কর্মবিরতী পালন করা হয়। এ কারনে সারাদিন পৌরসভায় সকল কর্মকান্ড বন্ধ ছিল। এতে পৌরবাসীর নাগরিক সেবা ব্যাহত হয়।
মাধবপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এতোদিন পৌরসভা পরিশোধ করে আসছিল। কিন্তু ১ বছর ধরে পর্যাপ্ত ফান্ড না থাকায় বেতন অনিয়মিত হয়ে পড়ে এবং ৩ মাস ধরে একেবারেই বন্ধ রয়েছে। ফলে কর্মকর্তা কর্মচার্রীরা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।
উপ-সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের ভরন-পোষনের দায়িত্ব নিয়েছেন। আমরা এদেশের নাগরিক আশা করি চাকরী জাতীয়করণের ঘোষনা দিয়ে আমাদের পরিবারের সদস্যদের ভরন পোষনের দায়িত্ব নিবেন।
পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন, সরকারি সকল অফিসের কর্মকর্তা কর্মচার্রীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে পরিশোধ করে থাকেন। তাই সকল পৌর কর্মকর্তা কর্মচার্রীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে পরিশোধ করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com