সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর রেজার সমর্থনে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৫৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য, জেলা কৃষক লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজার সমর্থনে বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের দক্ষিণ সাঙ্গর ৭ ও ৮নং ওয়ার্ড কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উল্লেখিত ২ ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় হুমায়ুন কবীর রেজা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে মানুষের জন্য ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি। ভবিষ্যতেও করে যেতে চাই। এ সময় ওই এলাকার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগ নেতা শাহজাহান চৌধুরী সেজু, ইউনিয়ন কৃষক লীগ নেতা আবুল বাশের সেনু মিয়া, দুলাল মিয়া, তাজুল মিয়া, মমিন মেম্বার, শাহ আলম, টিটু, ফারুক চৌধুরী, কাজল চৌধুরী, জামাল মিয়া, তাজুল মিয়া, রহিব আলী, আজিজুল হাকিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com