সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে আলিফ সোবহান কলেজে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা এমপি ও মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের গভর্ণিবডির সভাপতি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদকে গ্রেফতারের দাবীতে মনববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মাহবুবুর রহমান, গভনির্ং বডির সদস্য আসকর আলী, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, সহকারী অধ্যাপক ফজলুর রহমান, প্রভাষক মাসুকুর রহমান মাসুক, আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনায় নায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদকে গ্রেফতারে দাবী জানান অন্যতায় বৃহত্তর আন্দোলন করা হবে বলে প্রশাসনকে হুশিয়ারী করে দেন। পাশাপাশি তাদেরকে দল থেকে বহিস্কারের দাবী জানান বক্তারা। মানববন্ধনে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com