মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে বিদ্যালয় ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিদর্শনসঙ্গী ॥ ক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৫১১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে এক সহকারী শিক্ষক বিদ্যালয় ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিদর্শনসঙ্গী হওয়ায় শিক্ষকমহলে ক্ষোভের সৃষ্ট হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক হবিগঞ্জ শহরতলিতে বসবাস করেন। শহরতলির বাসা থেকে প্রতিদিন আসা-যাওয়া করে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন। সেখানে বসবাসের সুবাদে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। তারা আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গেলে, ওই সহকারী শিক্ষকের মোটরসাইকেলের চড়ে বিদ্যালয়ের ক্লাশ ফাঁকি দিয়ে তাকেও পরিদর্শনসঙ্গী করে নিয়ে যান। তাই বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাদের উৎকোচ গ্রহনের মধ্যস্থতাকারী হিসেবেও পরিচিত ওই শিক্ষক। গত অক্টোবর মাসের ১৭ তারিখ উপবৃত্তি মনিটরিং অফিসার শিবপাশার নূরপুর, জবান উদ্দিন ও সিকান্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসলে পরিদর্শনসঙ্গী হিসেবে তাকে নিয়ে আসেন। এ ছাড়া গত ৭ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার আজমিরীগঞ্জের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে আসেন। তাদের পরিদর্শনসঙ্গী করেন ওই সহকারী শিক্ষককে। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের অধীনস্থ কোন সহকারী শিক্ষককে পরিদর্শনসঙ্গী করার নিয়ম নেই। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাগন ওই সহকারী শিক্ষককে পরিদর্শনসঙ্গী করায় উপজেলার শিক্ষকমহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে এলাকার লোকজন জানান, ওই শিক্ষক হবিগঞ্জ থেকে প্রতিদিন ১০টায় বিদ্যালয়ে হাজির হন ও নানা কাজের অযুহাতে দুপুর ২টায় চলে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com