মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ফুটবল টুর্নামেন্টে অনিয়ম এলাকায় উত্তেজনা ॥ সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৭৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শাহ্ মুশকিল আহসান নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনিয়মের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গজনাইপুর ইইনয়নের শতক বাজারে দিনারপুর পরগনার ৫ মৌজার লোকজন প্রতিবাদ সমাবেশ করেন। দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে ও আমিনুল ইসলাম এলাইচের পরিচালনায় এতে বক্তব্য দেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, বিশিষ্ট মুরুব্বি এলাইছ মিয়া, সফিউল আলম বজলু, সাবের আহমেদ চৌধুরী, জাহেদুজ্জামান তুলা, কাপ্তান মিয়া, দেওয়ান সাইফুল ইসলাম চৌধুরী, আব্দুল লতিফ, সাবেক মেম্বার আলফাজ মোহম্মদ আনফাল, অনু আহমেদ, আঃ রশিদ, আইয়ুব আলী প্রমুখ। প্রতিবাদ সমাবেশে ৫ মৌজার হাজারো লোকজন অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মুশফিল আহসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রেফারী ও আয়োজক কমিটির পক্ষপাতিত্ব করেছে এবং ইনাতগঞ্জের নামে যে দল অংশগ্রহন নিয়েছে মূলত সেই দল আয়োজকদের নিজ গ্রামের। তারা আরো বলেন, রেফারীকে দিয়ে তারা অনৈতিকভাবে আমাদের মূল খেলোয়ারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাহিরে পাঠিয়ে ফলাফল তাদের পক্ষে নেওয়ার অপচেষ্টা করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার সাতাইহাল গ্রামে মুশফিল আহসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শুরুর ২০ মিনিটের মাথায় শতক টিমের একজন খেলোয়াড়কে রেফারী কর্তৃক লাল কার্ড দেখালে তারা রেফারী ও কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে খেলা বয়কট করে। কমিটির অপর টিমকে বিজয়ী ঘোষনা করে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অভিযোগ উঠে, হাজার হাজার দর্শকের মতামত উপেক্ষা করে অনেকটা দাফটের সাথেই বিতর্কিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এনিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com