সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা দিলেন শায়েস্তাগঞ্জ মেয়র ছালেক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা ছিলনা তাদের। এনিয়ে যখন দুশ্চিন্তার শেষ নেই তখনই এগিয়ে এলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া। নিজের সম্মানি ভাতা থেকে অসহায় ও দরিদ্র ৪৫ জন এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা দিয়ে নজির স্থাপন করলেন তিনি।
গতকাল সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন বিদ্যালয়ের ৪৫ জন অসহায় দরিদ্র এসএসসি পরীক্ষার্থীদেরকে ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা করে দেন মেয়র। এতে বেজায় খুশি শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন-শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. গফুর মিয়া, খায়রুল আলম, মো. আব্দুল জলিল, মো. সাইদুর রহমান, মো. নোয়াব আলী, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, তহুরা খাতুন লাইজু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, পৌরসভার সচিব মাহবুব আলম পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর ও ছাত্রলীগ নেতা সাজ্জাত আলী শুভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com