সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে প্রশাসনের উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৪৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে ভূমিন বাজারে অবৈধ দখল উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলাম এর নির্দেশে গত রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের ছাবেরা খাতুন জায়গা জোর করে দখল করে ওই জায়গার উপর ঘর নির্মাণ করে প্রতিপক্ষ অলিদ মিয়ার লোকজন। এরই প্রেক্ষিতে জোর করে ভূমি দখলের অভিযোগে ছাবেরা খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার রায়ে অলিদ মিয়া জোর পূর্বক অবৈধ ভাবে জায়গা দখল করে ঘর তৈরি করেছেন বলে প্রমানিত হওয়ায় হবিগঞ্জের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলাম অবৈধভাবে দখলকৃত জায়গা উচ্ছেদ করার জন্য নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ  দেন। এরই প্রেক্ষিতে গত রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। নবীগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র দাশসহ একদল পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগীতা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com