বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরিগঞ্জে সিএনজি চাপায় এক শিশুর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরিগঞ্জে অটোরিকশার চাপা পড়ে আফরোজা আক্তার মিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার কালনীপাড়া গ্রামের রুবেল মিয়ার কন্যা।
জানা যায়, গতকাল দুপুর ১০টার দিকে মীম বাড়ির পাশের রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। এ সময় সড়ক পাড়াপারের সময় একটি বেপরোয়া অটোরিকশার চালক তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে মীম আহত হয়।
উত্তেজিত লোকজন অটোরিকশা ও চালক গরদাইড় গ্রামের সাবেক মেম্বার আব্দুস শহীদের পুত্র এমাদ মিয়াকে আটক করে এবং আহত অবস্থায় মীমকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক  আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com