স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হুমায়ূন মিয়া (১২) নামের ৮ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। সে ভাদৈ আইডিয়া হাইস্কুলের ছাত্র। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন মিয়া তেঘরিয়া গ্রামের রমিজ মিয়ার পুত্র। স্থানীয় সূত্র জানায়, হুমায়ূন মিয়া সকালে বাড়ীর পার্শ্ববর্তী ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে অসাবধানতা বশত মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ দেবাশীষ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।