রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মানি লন্ডারিং মামলায় আটক সাইদুরকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানি লন্ডারিং মামলায় আটক শিবিরকর্মী শরিফ স্টোরের সেলসম্যানকে সাইদুরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে নাটোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে নাটোর সদর থানার এসআই আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সদর থানা থেকে তাকে নাটোরের উদ্দেশ্যে নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিবি পুলিশ শহরের চিড়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুক্কা হাটির আব্দুল মতলিবের  পুত্র ও হবিগঞ্জ বাণিজ্যিক এলাকার শরীফ স্টোরের কর্মচারী। এদিকে তাকে নিয়ে যাবার সময় নাটোর পুলিশ জানায়, তার একাউন্টের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। সাইদুর রহমান তার নামে নাটোরে তিনটি বিশাল অট্টালিকা তৈরি করেছে। যেগুলোর আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এ ছাড়াও সে গোপনে দেশের বিভিন্নস্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ এর তথ্য উদঘাটন করা হবে।
অনুসন্ধানে জানা যায়, সাইদুর শিবপাশা গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে দারিদ্রতার কারণে ২০১০ সালে সে হবিগঞ্জ শহরে চলে আসে এবং বৃন্দাবন কলেজ থেকে অনার্স পাশ করে। এরপর ১০ হাজার টাকা বেতনে শরীফ স্টোরের সেলসম্যানের চাকুরী নেয়। চাকুরীর সুবাদে নাটোরের এক যুবকের সাথে তার পরিচয় হয়। তখন সে নাটোরে ছাত্রশিবির কর্মী হিসেবে যোগদান করে এবং নাটোর ইসলামি ব্যাংক শাখায় একাউন্ট খোলে। এর মাধ্যমে বিভিন্ন স্থান থেকে তার হিসেবে অর্ধকোটি টাকা লেনদেন হয়। এতে গোয়েন্দাদের সন্দেহ হলে এ ব্যাপারে অনুসন্ধান চালানো হয়। এক পর্যায়ে এর সত্যতা পেয়ে নাটোর সদর থানায় এসআই আতিকুর রহমান বাদি হয়ে সাইদুরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেন।
এতে সাইদুর ছাড়াও আরো ৪ জনকে আসামী করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। একটি সূত্র জানায়, সাইদুর রহমান ও তার কথিত বন্ধু জঙ্গি অর্থায়নে টাকা বিনিয়োগ করতো। পুলিশ প্রাথমিকভাবে তার ২০ কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পেয়েছে।
ধারণা করা হচ্ছে সাইদুর রহমান প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তির মালিক।
এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com