রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা যুবলীগের আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৭৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর  পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শওকত আকবর সোহেল, গৌতম রায় ও আব্দুর রউফ মাসুক, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ ও তাজ উদ্দিন আহমেদ তাজ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হিরণ, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি রোখাছ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামূল মজিদ চৌধুরী শাকীল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ ও শাহ গোল আহমেদ কাজল, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম আহ্বায়ক মোঃ তোফায়েল আহমেদ ভূইয়া।
আলোচনা সভায় আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে র‌্যালি এবং আলোচনা সভা আয়োজনের নির্দেশ দেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। এছাড়াও ১০ নভেম্বর শেখ নূর হোসেন দিবস পালনের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com