সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সমাজের কল্যাণে নিয়োজিত নবীগঞ্জে ‘প্রাণ’র আত্মপ্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৭৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজের কল্যাণে নিয়োজিত ‘প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে আদর্শ সামাজিক সংস্থার আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার চৌরাস্তামোড়ে  গতকাল শুক্রবার বিকেল ৪টায় উক্ত অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। পরিচালনায় ছিলেন উক্ত সংস্থার সদস্য সৈয়দ আমিনুল ইসলাম নোমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ আব্দুল বাছিত। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ সামছুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউপি চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান (মুকুল), ঢাকা সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মুজাক্কির হুসাইন, সিলেট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, রিজিওনাল হেড ব্র্যাক ব্যাংক লিঃ সিলেটের মোঃ আব্দুল আজিজ, ৫নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহিদুর রহমান, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. মুজিবুর রহমান, ইউপি সদস্য সাহেল আহমেদ, সমাজসেবক সিরাজুল ইসলাম ও ছয়ফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অভিষেক অনুষ্ঠানে আদর্শ সামাজিক সংস্থার কার্যকরি কমিটির ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হলেন, সৈয়দ সামছুল ইসলাম, সহ সভাপতি সুজেল মিয়া, সহ সভাপতি মুজাহিদুল ইসলাম তাছলিম, সাধারণ সম্পাদক সফিকুর রহমান মুন্না, সহ সধারণ সম্পাদক মিঠন দেব, সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে ও সম্মাননা স্মারক তাদের তোলে দেন সংস্থার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com